এবার ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন দিতি সরকার গাইলেন আনন্দের গান। 'প্রেমের মানুষ' শিরোনামের গানটি প্রকাশ করেছে গানকুটির ইউটিউব চ্যানেল।
মনটারে যখন বান্ধিলিরে পরান রাখিয়া, যাওয়ার কি আর সাধ্য আছে তোরে ছাড়িয়া... তারেক আনন্দের এমন কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।
কণ্ঠশিল্পী দিতি সরকার বলেন, আমার খুব বেশি মৌলিক গান প্রকাশ হয়নি। এ গানটি আমার ক্যারিয়ারে নতুন সংযোজন হলো। সজীব দাস, তারেক আনন্দ ভাই আমাকে একটি মৌলিক গান উপহার দিলেন। সত্যিই আমি অভিভূত। আশা করছি গানটি ভালো লাগবে সবার।
সজীব দাস বলেন, গানের ভাবনার সঙ্গে মিল রেখে সুর, সংগীত করেছি। দিতি দারুণ গেয়েছে। দিতির জন্য শুভ কামনা।
তারেক আনন্দ বলেন, এ বছর আমার কথায় বেশকিছু গান প্রকাশ হবে ধারাবাহিক ভাবে। বছরের প্রথম দিন প্রকাশ হয় প্রদীপ্ত বাপ্পির কণ্ঠে 'মাতাল' গানের মিউজিক ভিডিও। একই মাসে দিতির কণ্ঠে প্রকাশ হলো 'প্রেমের মানুষ'। 'প্রেমের মানুষ' গানটি আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।
ইত্তেফাক/ইউবি
