বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্টে ক্ষণগণনার ঘড়ি স্থাপন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে সুপ্রিম কোর্টে স্থাপন করা হয়েছে  ক্ষণগণনার ঘড়ি। সুপ্রিম কোর্টের মূল ভবনের উপরে ডিজিটাল এই ঘড়ি স্থাপন করা হয়েছে।

রবিবার বিকালে সুইচ টিপে এই ঘড়ি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে গঠিত জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃঞ্চা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : মুজিববর্ষে দেশের ৭শ’ থানায় থাকবে প্রায় ৩ হাজার হেল্পডেস্ক

চলতি বছরের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই মুজিব বর্ষ পালন করবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর স্মরনিকা প্রকাশ, গবেষণামূলক নিবন্ধসহ নানা সেমিনারের আয়োজন করা হবে। বৈঠকে আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে জন্মবার্ষিকী উদযাপন শুরু হবে।  

ইত্তেফাক/ইউবি