নিখোঁজের ৫ দিন পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৫৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিখোঁজের ৫ দিন পর সিয়াম (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা অতিরিক্ত মাদক সেবনে মৃত্যু হতে পারে ওই শিক্ষার্থীর।

গতকাল রবিবার দুপুরে উপজেলার দরিরামপুর এলাকার একটি মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিয়াম ফতুল্লাহ তুলারাম ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে তার বড় ভাইয়ের সঙ্গে নারানগঞ্জের ফতুল্লায় বসবাস করতো। 

ত্রিশাল থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ দিন আগে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রবিবার দুপুরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে হত্যা না হলে বাংলাদেশ আজ উন্নত দেশে হতো: পলক

তিনি আরও জনান, ছেলেটি মাদকাসক্ত ছিল । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হতে পারে।

ইত্তেফাক/আরআই