বদরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১১:৪৩

রংপুরের বদরগঞ্জে অটোরিকশার ধাক্কায় অভি রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পৌরশহরের মুন্সিপাড়া মহল্লার ১৩নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।  অভি মুন্সিপাড়া মহল্লার ১৩ নং রেলগেট এলাকার মিলন রায়ের ছেলে।   
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অভি দোকান থেকে বাসা ফেরার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হলে এলাকাবাসি ও স্বজনরা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই অভির মৃত্যু হয়।  

আরও পড়ুন : শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খুন হলেন শিক্ষক

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসিস আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশু অভির মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমআরএম