ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশনের (ডিজেএ) এর উদ্যোগে প্রতি বছরের মতো শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিরতণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর জুরাইনে সংগঠনের কার্যালয়ে বিক্রমপুর প্লাজার সামনে সুবিধা বঞ্চিত, অসহায় ও দুঃস্থদের মধ্যে পাঁচশতাধিক কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম পিলুর সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ মজিদ, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জিন্নাহ, কোষাধ্যক্ষ সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক জেসমিন জুঁই, প্রচার সম্পাদক শামীম হোসেন, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন রানা উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ ‘নূহ নবীর নৌকার মতো আওয়ামী লীগের নৌকা মানুষের বিপদে এগিয়ে এসেছে’
এছাড়া এরশাদ হোসেন, অলক চৌধুরী, এস এম উজ্জল, আলমগীর হোসেন, ইসমাঈল হোসেন টিটুসহ প্রমুখ।
ইত্তেফাক/কেকে
