আসন্ন উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন ( ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা ইঞ্জিন চালিত নৌযান বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে।
নৌ পরিবহন মন্ত্রণালয় সহকারি সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ভােট গ্রহণের জন্য নির্ধারিত দিন ১ ফেব্রুয়ারি পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ১ ফেব্রুয়ারি তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত (ক) লঞ্চ, (খ) ইঞ্জিন চালিত সব ধরনের নৌ-যান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভােটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং (গ) স্পিড বােট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরােপ করার জন্য জেলা প্রশাসক, ঢাকাসংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ক্ষমতা অর্পন করা হলো।
আরও পড়ুন: ‘বিএনপি দুই সিটি নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত’
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/কেকে
