সৈকতের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৩:০০

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫-৪০ হতে পারে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পর্যটক নিরাপত্তায় কাজ করা সি-সেইফ লাইফগার্ড’র সুপারভাইজার মোহাম্মদ ওসমান গণি বলেন, সৈকতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহের বিষয়টি কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন : আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

বিষযটি নিশ্চিত করে কক্সবাজার মডেল থানার ওসি শাহজান কবির বলেন, লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

ইত্তেফাক/এমআরএম