নির্বাচন কমিশনের কাছে অনুমতি না নিয়ে জনসভা করা আওয়ামী লীগের উচিৎ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বৃহস্পতিবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে বলেই মনে হয়, কোনো বাধা তো দেখি না। কোনো ধড়পাকড় হচ্ছে না, বোমাবাজ সন্ত্রাসীদের ব্যাপারে ভিন্ন কথা।
আরো পড়ুন : ‘কেন্দ্র পাহারা দেয়ার অধিকার বিএনপিকে কে দিয়েছে’
তিনি আরো বলেন, বহিরাগত প্রবেশ করেছে বলে আমাদের কাছে এমন তথ্য নেই
ইত্তেফাক/ইউবি
