‘করোনা’ ভাইরাস মোকাবেলায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পৃথক ইউনিট খোলা হয়েছে। এছাড়াও ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে তিনজন চিকিৎসকের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রামেক সুত্রে জানা যায়, আগামী ১লা ফেব্রুয়ারি উন্নত প্রশিক্ষণ নিতে ঢাকায় যাবেন ওই তিনজন চিকিৎসক। রামেক হাসপাতালের ১৬ ওয়ার্ড কেবিনের ২টি এবং ১৭ নং কেবিনের তিনটি বেডকে ইউনিট ঘোষণা করা হয়েছে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে করোনা ভাইরাস মোকাবেলায় হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।
আরও পড়ুন: চাল রফতানিতে ১৫ শতাংশ ভর্তুকি দেবে সরকার
রামেক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান বাদশা বলেন, এটি সাধারণ ভাইরাস রোগ। সর্দি, কাশি ও অন্যান্য কারণে এ ভাইরাস ছড়ায়। এ নিয়ে বাংলাদেশের চিকিৎসকরা আতঙ্কিত নন। মৌসুম শেষের সাধারণ এক মাসের মধ্যেই ভাইরাসটি বিস্তার লাভ করতে পারে না, মরে যায়। এছাড়া চীন বাংলাদেশ থেকে অনেক দূরে। চীনের সাথে সীমান্ত থাকায় মহামারী হলে ভারতীয়রা আক্রান্ত হতো। ভারতীয়রা আক্রান্ত হলে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতো।
ইত্তেফাক/আরআই
