রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। এদের মধ্যে ২ জনকে ৬ মাস ও অপর ২ জনকে ৩মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে । সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে এ সাজা দেওয়া হয় তাদের।
সাজা প্রাপ্তরা হলেন ৬ মাসের সাজাপ্রাপ্ত উপজেলার আজিজপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র জিল্লুর রহমান, একই গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র আব্দুল মালেক এবং ৩ মাসের কারাদন্ডপ্রাপ্ত নাটোর সিংড়া উপজেলার মহিশমারী গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মহাসিন আলী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ববর আলী মল্লিককান্দী গ্রামের চাঁদ মিয়া মাতব্বরের পুত্র আব্দুর রহিম।
আরও পড়ুন: রামেক হাসপাতালে ‘করোনা’ প্রতিরোধে আলাদা ইউনিট
ভ্রাম্যমাণ আদালতের তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়ে দেন তিনি।
ইত্তেফাক/আরআই
