লালমনিরহাটে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সক্রিয় সদস্যকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে বরিশাল র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। এর আগে লালমনিরহাটের পাটগ্রাম বাজার ও কালীগঞ্জ উপজেলার ভোটমারী বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই জেএমবি সদস্যরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের পণ্ডিতের বাড়ী এলাকার আবুল কালামের ছেলে লেবু হোসেন (২৫) এবং কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকার মোবারক হোসেনের ছেলে আবুবক্কর সিদ্দীক (৩২)।
আরও পড়ুন: কম শিক্ষক, শিক্ষার্থীপ্রতি ব্যয়ও তলানিতে
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পাটগ্রাম বাজার থেকে লেবু হোসেনকে এবং বিকেলে ভোটমারী বটতলা এলাকা থেকে আবুবক্কর সিদ্দীককে আটক করা হয়।
লালমনিরহাট থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় ২ সদস্যকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম।
ইত্তেফাক/এসি

