৩ লাখ টাকা হলেই বেঁচে যাবে নীলফামারীর জাহাঙ্গীর  

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২২:৫৯

দরিদ্র বাবার মুখে হাসি ফোটাবে বলে এতদিন যে স্বপ্ন বুনছিল নীলফামারীর জাহাঙ্গীর সেই স্বপ্ন আজ ফিকে হতে বসেছে তার। ভয়াবহ সড়ক দুর্ঘটনার স্বীকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে জাহাঙ্গীর।  

নীলফামারী সরকারি কলেজের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন গত ৩০ অক্টোবর দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন। দুর্ঘটনায় তার ডান পায়ের নিচের অংশ থেকে হাটুর ওপর পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।    

জাহাঙ্গীর হোসেনকে প্রাথমিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ৪ নভেম্বর ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), শ্যামলী, ঢাকার জরুরী বিভাগের চার তলায় ( বেড-৪০ ) ভর্তি আছে।  

জানা যায়, গত ৩ মাসে ছোটবড় মিলিয়ে মোট ৬ বার অপারেশন করতে হয়েছে। ২ মাস যাবত পায়ে লোহার রড লাগানো ছিল। কিন্তু এত দীর্ঘ আর ব্যয়বহুল চিকিৎসার পরও জাহাঙ্গীরের পায়ের হাড় সোজা ভাবে জয়েন্ট না লেগে উচু নিচু ভাবে জোড়া লেগেছে যা ক্ষতিকর।     

তাই আগামী ৬ ফেব্রুয়ারি ইলিজারভ অপারেশন করে জাহাঙ্গীরের পায়ে ৪ টি গোল রিং বসানো হবে। যা অনেক ব্যয়বহুল এবং ক্রিটিকাল অপারেশন।   এখন পর্যন্ত  জাহাঙ্গীরের চিকিতসার জন্য ৩ লক্ষাধীক টাকা খরচ হয়েছে। 

তার এই চিকিৎসার জন্য প্রতিদিন প্রচুর পরিমানে অর্থ ব্যয় হচ্ছে যা তার দিনমজুর পিতা ও পরিবারের একার পক্ষে সংগ্রহ করা অনেক কষ্টসাধ্যের।  

এমতাবস্থায় এ অবস্থায় জাহাঙ্গীরের চিকিৎসার জন্য বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে তার পরিবার। আর্থিক সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ:

আর্থিক সাহায্য পাঠাতে:

বিকাশ: 01762312221 ( রুকু ) রকেট: 017623122217 ( রুকু )

জরুরী প্রয়োজনে যোগাযোগ: 01717526649 ( মৃদুল ) 

ইত্তেফাক/এসআর