প্রিজাইডিং অফিসারদের অডিট শেষে বন্ধ হবে ভোটিং মেশিন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩০

বিকেল ৪টার সময় ভোট গ্রহণ বন্ধ হওয়ার কথা থাকলেও প্রিজাইডিং অফিসারদের অডিট শেষে ভোটিং মেশিন বন্ধের নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন। জানা যায়, পোলিং অফিসারদের নির্দেশ প্রদান করে জানানো হয়, তারা যেন নিজেরা ভোটিং মেশিন বন্ধ না করেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় শনিবার সকাল ৮টা থেকে। ঢাকার দুই সিটিতে মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে।

প্রথমবারের মতো ঢাকা সিটি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ সময়ে ঢাকা উত্তরে ৩৬টি ও দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ড ছিল। এবারের দুই সিটিতে ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ড সম্প্রসারণ করা হয়েছে। এতে বেড়েছে ভোটার ও কেন্দ্র সংখ্যাও। এ নির্বাচনে দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার।

ইত্তেফাক/আরএ