বিএনপির হরতালে ঐক্যফ্রন্টের সমর্থন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৮

বিএনপির ঘোষিত আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যার হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমর্থনের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ (একাংশ) চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী এই সমর্থন জানিয়েছেন।

আরো পড়ুন: নির্বাচন প্রত্যাখ্যান বিএনপির, আগামীকাল হরতাল

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ঢাকার দুটি সিটির নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে হরতালের ডাক দিয়েছে বিএনপি। 

ইত্তেফাক/এএএম