কাউখালীতে জাতীয় ছাত্রসমাজের (জেপি) প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্রসমাজের (জেপি) ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। 

আরও পড়ুন: অন্ধকারে তিন বন্যহাতির পায়ের তলায় রিকশাচালক

পরে জাতীয় ছাত্রসমাজের উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, যুবসংহতি নেতা শেখ লিটন, শামীম আহম্মেদ, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এসি