নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারিয়ে উড়ন্ত ভারত শিবিরে এলো বড় এক দুঃসংবাদ। টি-টোয়েন্টি সিরিজের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা ইনজুরির কারণে ছিটকে গেছেন সফরের ওয়ানডে ও টেস্ট সিরিজ থেকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দলকে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ব্যক্তিগত ৬০ রান করে কাফ ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিলও রোহিত শর্মাকে। যদিও ম্যাচ শেষে লোকেশ রাহুল বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই সেরে উঠবেন রোহিত।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রমতে, পুরো সফর থেকেই ছিটকে গেছেন ভারতের এই ওপেনার। নিউজ এজেন্সি পিটিআই এর কাছে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন রোহিত শর্মা।
ইত্তেফাক/এসআই
