দৈনিক ইত্তেফাকের ইউনিট চিফ আমীর মুহাম্মদ, ডেপুটি আনিস

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:২১

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দৈনিক ইত্তেফাকে ইউনিট চিফ পদে নির্বাচিত হয়েছেন আমীর মুহাম্মদ জুয়েল এবং ডেপুটি ইউনিট চিফ পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান মণ্ডল। আমীর মুহাম্মদ জুয়েল ৪৪ ভোট পেয়ে বড় ব্যবধানে নির্বাচিত হন। অপরদিকে আনিস মণ্ডল ৩৯ ভোট পান।

মঙ্গলবার ইত্তেফাকের বার্তাকক্ষে ডিইউজের ইত্তেফাক ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল খায়ের। ইউনিটের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন ইউনিট চিফ আবুল খায়ের এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিদায়ী ডেপুটি ইউনিট চিফ মোহাম্মদ শাহযাদা।

সভা শেষে ইত্তেফাক ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা করেন সিনিয়র সাব এডিটর জাকিরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মো. শিবলী নোমানী ও উম্মে সানজিদা জিনিয়া।

নবনির্বাচিত ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট চিফকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কর্মচারি ইউনিয়নের সভাপতি গোলাম আকতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু জাফর।

ইত্তেফাক/এমআরএম