ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন।উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক এবং কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম বিষয় নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি