সুপ্রিমকোর্ট বার নির্বাচনে আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৮

আসন্ন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আংশিক প্যানেল ঘোষণা করেছে।

আজ বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফেরাম (এলআরএফ) কার্যালয়ে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন ফোরামের আহবায়ক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সভাপতি পদে সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের ক্লাবে খেলতে ঢাকায় আর্জেন্টিনার স্ট্রাইকার

নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, ফোরাম নেতা এডভোকেট তৈমুর আলম খন্দকার, সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিপুলসংখ্যক আইনজীবী। বাসস

ইত্তেফাক/কেকে