সাগরপাড়ের সুরের ঘর ‘লীডিয়ান’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১০

একটা সময় আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির অধিকাংশই এসেছেন চট্টলা থেকে। সুরের শহরে এই প্রজন্মের একইভাবে সংগীত প্রতিভা উঠে আসছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ব্যান্ডদল ‘লীডিয়ান’ এ সময়ের ব্যস্ততম ব্যান্ডদল। ৪ জন গানপাগল তরুণের গড়া এই ব্যান্ডদল এরই ভেতরেই দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে।

ব্যান্ডটির ভোকালিস্ট রাজেশ মজুমদার বলেন, ‘আমাদের অগ্রজ বাচ্চু ভাই, জেমস ভাইদের দেশেই এই সুরের পথে হাঁটা। তবে স্বপ্ন আমাদের অনেকদূর। নিজেদের কম্পোজিশনে বেশকিছু গানের রেকর্ড করেছি আমরা এরই ভেতরে। এর বাইরে সারাদেশেই কমবেশি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকছি। তবে আমরা যেহেতু কোনো বিশেষ রিয়েলিট প্লাটফর্ম থেকে উঠে আসিনি, তাই শ্রোতা-দর্শকদের ভালোবাসায় আমরা নিজেদের জায়গা করে নিতে চাই।’

উল্লেখ্য, রাজেশের নিজস্ব গিটার কম্পোজিশনে বেশকিছু গানের কাভার সং করে দর্শক-শ্রোতাদের নজর কাড়েন। এর বাইরে বর্তমানে বেশ ক’জন শিল্পী ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছেন।

রাজেশ বলেন, ‘আমাদের দেশে হোম স্টুডিও প্র্যাকটিস শুরু হওয়ার পর ব্যান্ড মিউজিক ট্রেন্ডে ভাটা পড়েছে। এরপরও আমি ও আমাদের ব্যান্ডের সকল সদস্য বিশ্বাস করি যে, রক মিউজিকের একটি বিশাল শ্রোতা বাংলাদেশে রয়েছে এবং এই উপমহাদেশে রক মিউজিকে সেরা হিসেবে বাংলাদেশের নাম সর্বাগ্রে।’

লীডিয়ানের বর্তমান লাইনআপ ভোকাল অ্যান্ড লিড গিটারিস্ট রাজেশ মজুমদার, কি-বোর্ড শরীফ নেওয়াজ, বেইজ অণির্বান ভট্টাচার্য ও ড্রামসে তাপস মজুমদার।

ইত্তেফাক/বিএএফ