চলন্ত মোটরসাইকেলে মাইক্রেবাসের ধাক্কা, প্রাণ গেলো বাবা ও ছেলের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম (৪৫) ও ছেলে স্থানীয় ইউনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহি (১০)। মমিনুল ইসলাম উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলা শহরের প্রফেসর পাড়ায় বসবাস করতেন। 

আরও পড়ুন: ঝাড়ফুঁকের নামে তরুণীকে দেড় বছর আটকে রেখে ধর্ষণ

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিনি পলাশবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মমিনুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ছেলে মাহির মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিউর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসি