ফকিরহাটে নছিমন থেকে পড়ে যুবক নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৯

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে নছিমন থেকে ছিটকে পড়ে চলন্ত প্রাইভেটকারের চাপায় লিপু শেখ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে কাকডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ারর পথে মারা যান। তিনি বাগেরহাট সদর মাঝিডাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। 

আরও পড়ুন: নদী দখলের খবর পেলেই ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিষয়টি নিশ্চিতকরণে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম।

ইত্তেফাক/কেকে