বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দিতে এরই মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
দলীয় প্রধান খালেদা জিয়ার কারাবরণের ২ বছর পূর্তিতে আজ এ সমাবেশের ডাক দেয় বিএনপি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হচ্ছে আজ। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে।
আরও পড়ুন : শৈত্যপ্রবাহ আরও ২ দিন
সেখানে সাবেক এই প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি।
ইত্তেফাক/এমআরএম
