মধুপুরের গজারী বন থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫২

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বন বিভাগের চাড়ালজানি রেঞ্জের দক্ষিণ জাঙ্গালিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের  অর্ধগলিত (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,  ৮/১০ দিন আগে তাকে নৃশংসভাবে হত্যার পর মাথা থেতলে চেহারা বিকৃতি করেছে দর্বৃত্তরা । পরে কোন এক সময় জঙ্গলে লাশ ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আজ শনিবার সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন : খালিয়াজুরীতে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী খুন

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান মো. হাসান মোস্তফা জানান, নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। অজ্ঞাতনামা হিসাবে লাশ মর্গে লাশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম