বন্য হাতির আক্রমণে কলেজছাত্র নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৮

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে নাজমুল আলম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পাচঁটার দিকে উপজেলার গারো পাহাড়ের লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল আলম উপজেলার কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। সে বকশীগঞ্জ কে ইউ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। 

এলাকাবাসীরা জানায়, গত দুইদিন যাবত উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একদল বন্য হাতি ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করে আসছিল। ওইদিন বিকালে নাজমুল প্রাইভেট পড়ে পাহাড়ি এলাকা বৈষ্টমপাড়া নিজ ঘরে ফিরছিল। এ সময় লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার পথে একদল বন্য হাতি তাকে আক্রমণ করে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে নাজমুল ঘটনাস্থলে নিহত হয়। 

আরো পড়ুন: ঘটনাটি নিয়ে আমি নির্বাক: সোনম

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ‘ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’

ইত্তেফাক/এএএম