লোহা গলাতে গিয়ে ৭ শ্রমিক দগ্ধ 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০

রাজধানীর কদমতলীতে কামাল স্টিল মিলে রবিবার ভোর ৪টার দিকে লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে সাতজন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়।

তারা হলেন- রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬), বাবর (৩৫), দুলাল (২৭) ও সুজন (২৮)।

কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল জানায়, কারখানায় রাতে সাতজন শ্রমিক লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি তাদের শরীরে লাগে। পরে তাদের বার্ন ইউনিটে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান জানায়, দগ্ধ সাতজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। তাদের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ দুলালের ১০ শতাংশ, ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রাখা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি