বোরহানউদ্দিনে ট্রাকচাপায় নিহত ১

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৪

ভোলার বোরহানউদ্দিনে ট্রাকচাপায় আলাউদ্দিন (৪০) নামক এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টায় উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের হরিনা কুড়ালিয়া গ্রামের সৃজন আলীর ছেলে।

আরও পড়ুন : শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন থানার এসআই আজিজুল ইসলাম জানান, মানিকার হাট বাজারের একটি হোটেলের কর্মচারী আলাউদ্দিন  কাজ শেষে সোমবার সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে হেটে তার বাসায় যাচ্ছিলেন। জামাল তালুকদারের বাসার সামনে গেলে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন মারা যান।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু . এনামূল হক  জানান, মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এমআরএম