করোনাভাইরাস: চীনে আরো ৯৭ জনের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার চীনে আরো ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১শত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এমনটি জানান হয়েছে। 

চীনের স্বাস্থ্য কমিশন জানায়, মঙ্গলবার করোনাভাইরাসে নতুন করে আরো ২ হাজার ১৫ জন আক্রান্ত হয়েছে।এছাড়া চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ হাজার ৬শত ৫৩ জন।   

 চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।রয়টার্স। 

ইত্তেফাক/এআর