আকবরদের স্যালুট জানালেন মুশফিক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৪

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ্বকাপ জয় করায় ইয়াং টাইগারদের স্যালুট জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বুধবার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকবর বাহিনীদের টাঙানো ছবির সামনে স্যালুট জানান তিনি। তার ফেইসবুক পেজে এই স্যালুট জানানোর একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন স্যালুট ইউ ব্রাদার্স।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নদের কাতারে নাম লেখালো বাংলাদেশ। যুবাদের এই জয়ে আনন্দে ভাসছে পুরো বাংলাদেশ। অভিনন্দন জানাতে কৃপণতা করেননি বিশ্বের দামি দামি তারকারাও। 

বিশ্ব আসর থেকে বুধবার বিকেলে ঢাকায় পা রাখবে আকবর বাহিনী। বিমানবন্দরেই তাদের উষ্ণ অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ইয়াং টাইগারদের দেয়া হবে বড় ধরনের সংবর্ধনা। যা মন্ত্রীসভায় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইত্তেফাক/এসআই