মার্কিন প্রাইমারি নির্বাচন

নিউ হ্যাম্পশায়ারে জিতলেন বার্নি স্যান্ডার্স

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৫

আইওয়া রাজ্যে ডেমোক্রেটদের প্রাইমারি ভোটের পর  মঙ্গলবার দ্বিতীয় রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই ভোটে জয় পেয়েছেন  সিনেটর বার্নি স্যান্ডার্স। ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিগিগকে হারিয়েছেন  সিনেটর বার্নি স্যান্ডার্স। 

ভোটের দিন রাতে সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ট্রাম্পের বিদায়ের শুরু করেছেন তিনি। প্রাথমিক নির্বাচনে বিতর্কে ভাল করা সিনেটর এমি ক্লুবুচার হয়েছেন তৃতীয়।  সিনেটর এলিজাবেথ ওয়ারেন হয়েছেন চতুর্থ । এদিকে প্রত্যাশা অনুযায়ী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিউ হ্যাম্পশায়ারে ভাল করতে পারেননি। এর আগে তিনি নিজেই এ রাজ্য ভাল করতে পারবেন না বলে জানিয়েছিলেন । প্রাথমিক নির্বাচনে পঞ্চম হয়েছেন  জো বাইডেন।

আগামী ২২ ফেব্রুয়ারি নেভাদা রাজ্যে প্রাথমিক নির্বাচনের পরবর্তী ভোট অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/এআর