ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো শুরু আগামীকাল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪

ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) উদ্যোগে এ বছর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২০।  বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হবে।   

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি. জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। 

এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, ইউএই, পর্তুগাল, স্পেন, পোল্যান্ড, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ ২৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ডের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি সরঞ্জাম পণ্য প্রদর্শন করা হবে।  এ বছর এক্সপোতে মোট ৭৫টি স্টল থাকবে।

মেলার আয়োজকরা জানান, ইফসি-২০২০ এ ফায়ার প্রোটেকশন, ফায়ার ডিটেকশন, সিসিটিভি এবং ভিডিও সার্ভেলেন্স, বিল্ডিং ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল, পাবলিক অ্যাড্রেস সিস্টেমসহ, রেসকিউ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্যান্য আধুনিক তিন দিনব্যাপী ইভেন্টটিতে সর্বশেষ প্রযুক্তি, পণ্য, নেটওয়ার্কিং এবং ব্যবহারকারীদের সচেতনতা, প্রতিযোগিতামূলক পণ্য পেতে এবং উপযুক্ত সরবরাহকারীদের সঙ্গে পরিচিতি লাভের একটি সর্বোত্তম প্ল্যাটফর্ম।  আমাদের মূল লক্ষ্য ব্যবহারকারী এবং নির্মাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এর মাধ্যমে অগ্নি নিরাপত্তা, নিরাপত্তা যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট ও সেবা বাজার আরো বেশি সহজলভ্য করা, যাতে নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি আগুনের ভয়াবহ বিপদ থেকে দেশ ও জাতি সুরক্ষিত থাকে ।  অন্যদিকে, এ প্রদর্শনীতে সামাজিক সচেতনতাও নিশ্চিত করবে। এ আয়োজনটিতে স্থানীয় এবং আন্তর্জাতিক নির্মাতাগণের, ব্যবসায়ী এবং সিস্টেম ইন্টিগ্রেটারদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। 

এবারে মেলার বিশেষ আকর্ষণ ‘ইসাব সেফটি অ্যাক্সসিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’।  বাণিজ্যিক, শিল্প ও আবাসিক তিনটি ক্যাটাগরিতে মোট নয় প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।  সচেতনতা তৈরির লক্ষ্যে হাতে নেওয়া এ কার্যক্রমের পুরস্কার মেলার দ্বিতীয় দিন রাত ৮টায় নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হবে।  এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি. জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ও র‍্যাব মহাপরিচালক ড. বেনজির আহমেদ। 

ইত্তেফাক/জেডএইচডি