মুশফিকের স্যালুট

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০২

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের দেওয়ালে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ছবি দিয়ে বিশাল ব্যানারটা টানানো হয়েছে। ঐ ব্যানারের সামনে দাঁড়িয়েই আকবর-হূদয়-জয়দের ‘স্যালুট’ দিয়ে ছবি তুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তার নিজের ছবি পোস্ট করেছেন মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঐ ছবি ভাইরাল হয়েছে। 

সেখানে যুবাদের অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বইছে। গেল রবিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে হওয়া ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল।

ইত্তেফাক/বিএএফ