করোনা ভাইরাস: চীনে আরো ১৪২ জনের মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫০

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডে মারা গেলেন আরো ১৪২জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৬শ৬৫জনে দাঁড়িয়েছে। রবিবার চীনের স্বাস্থ্য কমিশন জানায়, করোনা ভাইরাসে নতুন করে আরো ২ হাজার ৯ জন আক্রান্ত হয়েছেন।

 পুরো চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার । এছাড়া চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে ফ্রান্স, হংকঙ্গ, ফিলিপাইন এবং জাপানে চার জন মারা গেছেন। 

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এআর