কেজরিওয়ালের আজকের শপথে লাখো লোকের জমায়েতের আশা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৪

দিল্লিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে এক লাখ লোকের জমায়েত হবে বলেই মনে করছে আম আদমি পার্টি।

আম নেতা গোপাল রাই বার্তা সংস্থাকে জানান, আশা করা যায়, কেজরির শপথগ্রহণের সাক্ষী থাকতে এক লাখ লোকের জমায়েত হবে। এজন্য আরো ছয়টি গেইটের ব্যবস্থা করা হয়েছে। দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রামলীলা ময়দান নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তায় সর্বক্ষণ নজরদারি চালাতে বসেছে ১২৫ সিসিটিভি। থাকবেন পাঁচ হাজার পুলিশকর্মী।

এ ছাড়াও ১২টি পেল্লাই মাপের এলইডি স্ক্রিন রামলীলা ময়দানের বিভিন্ন প্রান্তে বসানো থাকবে। আপের একটি সূত্র জানাচ্ছে, সকাল ১০টায় হবে নতুন মন্ত্রিসভার শপথ। —ইন্ডিয়া টাইমস