যুক্তরাষ্ট্রের ভূমিকায় পশ্চিমা দেশগুলোর প্রভাব দিনে দিনে খর্ব হচ্ছে বলে যে কথা বলা হয়, তা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ইউরোপয়ি নেতাদের মধ্যে মোটামুটি একটা বিত্লা হয়েছে মিউনিখের নিরাপত্তা সম্মেলনে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার চীনকে ‘উদীয়মান হুমকি’ বলে উল্লেখ করেছেন। খবর বিবিসি ও আল জাজিরা’র
পম্পেও বলেছেন, এই অভিযোগটি অতিরঞ্জিত। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে তার ভূমিকা গুটিয়ে নিচ্ছে বলে যে অভিযোগ, সেটিও তিনি নাকচ করে দিয়েছেন। তিনি ইউরোপীয় নেতাদের এই বলে আশ্বস্ত করার চেষ্টা করেন যে আটলান্টিকের দুই তীরের বন্ধন অটুট আছে এবং পশ্চিমা বিশ্বের বিজয় অব্যাহত আছে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই পাল্টা জবাবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ হুঁশিয়ারি দেন, পশ্চিমা বিশ্ব ক্রমশ দুর্বল হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার চীন সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন মিত্র দেশগুলো চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়েকে তাদের দেশে ফাইভ-জি নেটওয়ার্ক তৈরির কাজ দিলে চীনা গোয়েন্দা তত্পরতার দরজা খুলে যাবে। কিন্তু ব্রিটেন আর ফ্রান্সের মতো মিত্রদেশ যুক্তরাষ্ট্রের এই চাপ অগ্রাহ্য করে চলেছে।
ইত্তেফাক/আরকেজি
