মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা দাবি করেছেন। তিনি বলেছেন, ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে এক নম্বরে রয়েছেন। তবে যাচাই করে দেখা যায়, তার এই দাবি সত্য নয়।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছেন, মার্ক জাকারবার্গ নাকি তাকে জানিয়েছেন তিনি ফেসবুকে জনপ্রিয়তায় এক নম্বরে, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই নম্বরে রয়েছেন।
বাস্তবে ফেসবুকে এক নম্বরে আছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার ফেসবুক পাতায় লাইক সংখ্যা ১২২,৪২০,২৩৫টি। এর পরেই রয়েছে দুই বিশ্বখ্যাত ফুটবল দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে জনপ্রিয়তায় এখন পর্যন্ত ২৫, ৯৭৫, ৫০১ টি লাইক নিয়ে দুই নম্বরে রয়েছেন। আর মোদি ৪৪, ৬২৫, ৫৫৮টি লাইক নিয়ে রয়েছেন এক নম্বরে। এই সংখ্যা রবিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেন, ‘এটা বিরাট সম্মান! মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড জে ট্রাম্প ফেসবুকে এক নম্বরে। আর দুই নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দুই সপ্তাহের মধ্যেই আমি ভারতে যাচ্ছি। এই সফরের জন্য দিন গুণছি এখন।’
ইত্তেফাক/জেডএইচ
