দিল্লি নির্বাচনের জয়কে জনগণের জন্য উৎসর্গ করে দিয়ে ইন্ডিয়ার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভোট কাকে দিয়েছেন এটা বড় ব্যাপার না। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এমন মন্তব্য করলেন তিনি।
লালকেল্লা সংলগ্ন রামলীলা প্রাঙ্গণে কেজরিওয়ালের সঙ্গে শপথ নেন ছয় মন্ত্রীও। তারা হলেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গেহলত, ইমরান হোসেন ও রাজেন্দ্র পাল গৌতম।
এসময় উপস্থিত জনসভায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, নির্বাচন শেষ। আপনি কাদের ভোট দিয়েছেন, কোনও ব্যাপার ন। বড় কথা, আপনি আমার পরিবারের সদস্য। কোনও কিছুই আমাকে কাজ করা থেকে বিরত করতে পারবে না।
আরও পড়ুন: কেজরিওয়ালের আজকের শপথে লাখো লোকের জমায়েতের আশা
প্রসঙ্গত, নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি। এতে দেখা যায়, ২০১৫ সালের কাছাকাছিই ফলাফল করেছে আম আদমি পার্টি।
আমন্ত্রণ থাকলেও শপথ অনুষ্ঠানে ছিলেন না নরেন্দ্র মোদি

দিল্লির রামলীলায় তৃতীয়বারের মত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তবে আমন্ত্রণ জানান হয়নি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের। কিন্তু আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই দুজনের মধ্যে কাউকে দেখা যায়নি অনুষ্ঠানে।
এ বিষয়ে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীজিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম। কিন্তু উনার পূর্বঘোষিত কর্মসূচি থাকায় আসতে পারেননি। কোনও ব্যাপার না। আমি চাই প্রধানমন্ত্রী এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা দিল্লির উন্নয়নের স্বার্থে আমাকে আশীর্বাদ করবেন।
ইত্তেফাক/আরআই
