‘বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ভারত সফর ২০২০’ কর্মসূচির জন্য দরখাস্ত আহ্বান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

বাংলাদেশি যুব প্রতিনিধি দলের ভারত সফরের জন্য দরখাস্ত আহ্বান করেছে ভারতীয় হাই কমিশন। ‘বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ভারত সফর ২০২০’ শীর্ষক এই কর্মসূচিতে বরাবরের মতো ১০০ জন যুবক-যুবতী সফরকালে ভারতের বিভিন্ন শিক্ষা, ব্যবসা, তথ্য-প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে।

একইসঙ্গে বিশিষ্ট সাংস্কৃতিক, ঐতিহাসিক স্থান এবং ব্যবসায়িক কেন্দ্রসমূহ পরিদর্শনের সুযোগও থাকবে। আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।

আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। ভারত সরকার এই ভ্রমণের ব্যয়ভার বহন করবে। আবেদনকারীকে পড়াশোনা, কাজে বা পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারী হতে হবে। তার মধ্যে নতুন স্থান, সংস্কৃতি ও নতুন মানুষের সাথে পরিচিত হবার আগ্রহ থাকতে হবে। বর্তমান বৈশ্বিক বিষয়াবলী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগত, সাংস্কৃতিক এবং মানুষে-মানুষে সংযোগ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। 

আরো পড়ুন: কোহলির অদ্ভুত মুখভঙ্গি নিয়ে তোলপাড়

বাংলাদেশের যুব প্রতিনিধিদলের এর সদস্য হতে যোগ্য প্রার্থীদেরকে ([email protected]) এই ঠিকানায় নির্দিষ্ট ফরম্যাটে জীবনবৃত্তান্ত দিতে হবে।

ইত্তেফাক/এএএম