মাদ্রাসা ছাত্রকে বলাৎকার অভিযোগে শিক্ষক আটক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৯

হত্যার ভয় দেখিয়ে হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক নাঈম হাসানকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে শিক্ষককে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শহরের ১নং রেল গেইট এলাকা হাবিব টাওয়ারে রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ঘটনাটি ঘটে। 

ওই ছাত্রের মা জানান, দীর্ঘদিন যাবত আমার ছেলেকে মাদ্রাসার শিক্ষক নাঈম হাসান হত্যার ভয় দেখিয়ে বলাৎকার করে আসছিল।  সে ভয়ে কাউকে কিছু বলেনি।  রবিবার দুপুরে বাসায় এসে কান্নাকাটি করছিল।  সে বলছিল আর মাদ্রাসায় যাবে না।  কারণ জানতে চাইলে বলাৎকারে বিষয় খুলে বলে। পরে থানায় এসে অভিযোগ দায়ের করি।  পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

আরও পড়ুন: বিছানায় স্ত্রীর মরদেহের পাশে ফ্যানে ঝুলছে স্বামীর লাশ

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই শাফিউল আলম জানান, হেফজ পড়া এক ছাত্রকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক নাঈম হাসান নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক বলৎকারে বিষয় স্বীকার করেছেন।  তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/আরআই