ট্রাম্প-ওবামা 'টুইট যুদ্ধ'  

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০০

মার্কিন অর্থনীতির সাফল্যের নেপথ্যে আসলে নায়ক কে? এনিয়ে একধরণের টুইট যুদ্ধে লিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

দেশটির স্থানীয় সময় সোমবার রাত ৯ টা ৪৫ মিনিট নাগাদ নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেন বারাক ওবামা।  

ছবিতে ক্যাপশন দেন, আজ থেকে ১১ বছর আগে প্রায় সবচেয়ে খারাপ সময়ে আমি 'রিকোভারি অ্যাক্টে' স্বাক্ষর করি।  এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সর্বাধিক চাকরির পন্থা তৈরি করি।  

এরপরই ট্রাম্পের পক্ষ থেকে আসে ঝাঁঝালো মন্তব্য।   

ট্রাম্প ক্যাম্পেইনের পক্ষ থেকে ফক্স নিউজকে এক বিবৃতি দেয়া হয়।  সেখানে ওবামার ওসব দাবিকে মিথ্যা বলে অবিহিত করা হয়।  বলা হয়, ট্রাম্পের কারণেই আমেরিকার অর্থনীতিতে সফলতা এসেছে।  

পরবর্তীতে ট্রাম্প ওবামার টুইটের কড়া সমালোচনা করেন। টুইটারে তিনি লিখেন, ওবামা এখন ট্রাম্প প্রশাসনের মার্কিন অর্থনৈতিক সমৃদ্ধির সফলতার কৃতিত্ব নেয়ার চেস্টা করছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি চাকরিসংখ্যা বলে ট্রাম্প উল্লেখ করেন।  

ইত্তেফাক/এসআর