নেত্রকোনার মদনে এসএসসি পরিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শিবাশ্রম গ্রামের কাইটাইল ইউপি সেচ্ছাসেবক দলের সভাপতি মাখন, বিএনপি নেতা সাইদুর, ফুরকান, রইজু, সোহেল মিয়া, আবু সাদেক, দেলোয়ার হোসন, মতি মিয়া ও এসএসসি পরিক্ষার্থী পিয়াস।
আরও পড়ুনঃ নিরাপত্তাহীনতার অভিযোগে গণসংযোগ প্রত্যাহার করলেন মওদুদ
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জাহিদ হাসান জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে শিবাশ্রম গ্রামে রবিবার রাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের ১৫(৩) ধারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'
ইত্তেফাক/নূহু
