শিবিরের বোমায় দুই হাতের কব্জি উড়ে যাওয়া পুলিশের সেই উপ-পরিদর্শক (এসআই) মোকবুল হোসেন রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে ২০২০ সালে জানুয়ারি মাসের অপরাধ সভা ও পুলিশ অফিসারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : নিষেধ অমান্য করে পারাপার, ট্রাকসহ সেতু খালের পানিতে
আরএমপি কমিশনার মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভার শুরুতে কমিশনার শ্রেষ্ঠ উপ-কমিশনার, সহকারী কমিশনার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ উদ্ধারকারী, শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার, শ্রেষ্ঠ কোর্ট অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন। সভায় অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ-কমিশনার (সদর) ও থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৩ সালের ৩১ মার্চ নগরীর রাণীবাজার এলাকায় শিবিরের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর ছোড়া হাতবোমা ধরে ফেলায় এসআই মকবুল হোসেনের দুই হাতের কব্জি উড়ে যায়। তিনি বর্তমানে নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
