সাকিবের বিকল্প দেখছেন না তাইজুল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৩

দেশের মাটিতে খেলা, জিম্বাবুয়ের বিপক্ষে খেলা। তাইজুল ইসলামের জন্য এটা আনন্দের খবরই হওয়ার কথা। কিন্তু তিনি বলছেন, তিনি সব দেশের বিপক্ষে খেলার আগেই সমান রোমাঞ্চিত থাকেন। এই টেস্টে অবশ্য তাইজুলই বাংলাদেশের মূল ভরসা। কারণ সাকিব নেই।

গতকাল আলাপচারিতায় তাইজুল বললেন, সাকিবের অভাব তারা আসলে পূরণ করতে পারছেন না। আর সে জন্যই ফল বাংলাদেশের পক্ষে আসছে না। তিনি বলছিলেন, ‘সাকিব ভাইয়ের মতো না আমরা। এটাই সত্যি। সাকিব ভাই থাকলে যেহেতু ভালো হতো এখন যেহেতু হচ্ছে না তাহলে আমরা ভালো না। ঐ মানের খেলোয়াড় আসতে হবে। এখন নেই ঐ মানের খেলোয়াড়। ঐ মানের স্পিনার আসলে হইনি বলে রেজাল্ট হচ্ছে না।’

ইত্তেফাক/এসি