করোনায় আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি বলেছেন, এটা প্রথম ঘটনা যে-কোভিড-১৯ এ নিশ্চিত আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে । এটাই প্রমাণ করে যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণযোগ্য এবং এ থেকে মুক্তি পাওয়া সম্ভব।  জিনহুয়ানেট এ প্রকাশিত এক খবরে এমন আত্মবিশ্বাসের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি ।

তিনি বলেন, একনাগাড়ে ১৫ দিনের খবর বিশ্লেষণ করে দেখা যায় এ রোগ থেকে মুক্তি পাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।  এই কয়েকদিনের হিসেবে অন্তত ১৪ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছে।  এটা আমাদের দৃঢ় আত্মবিশ্বাস যে- দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) এর আন্তরিক সহযোগিতায় চীন সরকার করোনা ভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে যুদ্ধে জয়ী হবেই।  

আসিয়ানের এক মতবিনিময় অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কড়া নির্দেশনায় আমরা কোভিড-১৯ মোকাবেলায় সফল হবো।  এবং চীনা নাগরিকরা কোভিড-১৯ এর মহামারি মোকাবেলায় এক সঙ্গে কাজ করছে।

আরও পড়ুন: করোনা ভাইরাস: পাকিস্তান-চীনের সম্পর্কের প্রশংসায় শি

কঠোর পরিশ্রমের মাধ্যমে কোভিড-১৯ নির্মূলে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের উহান শহর ও হুবেই প্রদেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি হলেও দেশের অন্যান্য অঞ্চলে এ ভাইরাস নির্মূলের খবর অনেক বেশি সান্ত্বনার।


ইত্তেফাক/আরআই