উপজেলায় ট্রাকচাপায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন । শুক্রবার সকালে সুন্দরগঞ্জ -রংপুর মহাসড়কে বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার ফলগাছা আশা এনজিও কর্মচারী।সে সুন্দরগঞ্জের পাঁচগাছী শান্তিরাম গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন : নিজের ভাতার টাকায় শহীদ মিনারের অভাব পূরণ করেছেন এক মুক্তিযোদ্ধা
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি ট্রাক পিছন দিক থেকে মোটর সাইকেলকে চাপা দিলে চালক মিজানুর রহমান ঘটনাস্থলে মারা যান। পরে এলাকাবাসী ট্রাক ও চালক শফিকুল ইসলাম ওরফে ইয়াকুব আলীকে আটক করে থানায় সোপর্দ করেন। ট্রাক চালক পীরগাছা উপজেলার পাঠক শিখর গ্রামের মোফাজ্জল হক জালালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
