রংপুরের তিস্তা সেচ ক্যানেল থেকে বস্তাবন্দি অবস্থায় রুবাইয়া ইসলাম রুবি (২২) নামে তরুণীর মরদেহ উদ্ধারের পর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক যুবককে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
গ্রেফতার হওয়া ওই যুবকের নাম আরিফুল ইসলাম (২৬)। তিনি তারাগঞ্জ উপজেলার উজিয়াল হাড়িয়ালকুটি এলাকার মৃত আপিল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: স্ত্রী-কন্যা ও জামাইসহ ভারতে আসছেন ট্রাম্প
স্থানীয়রা জানান, গত রবিবার সকালে ক্যানেলে বস্তাবন্দি অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাকে জানায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ইত্তেফাক/এসি

