জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রচুর জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। 

গ্রেফতার তিনজন হলেন- মো. আব্দুস সালাম (৩২), মো. সাজু মিয়া (৩০) এবং মো. সেকেন্দার আলী (৩০)।

আরও পড়ুন: স্বাধীনতা পদকে ভূষিত ভারতেশ্বরী হোমস

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তার ২০০৬ সাল থেকে গাইবান্ধা অঞ্চলে কার্যক্রম চালাতে নিয়মিত গোপন বৈঠক, সংগঠনের জন্য সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/এসি