মাশরাফিকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৯

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 

মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে  রবিবার এই দল ঘোষণা করা হয়। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। 

আরো পড়ুন : বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস,  আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিথুন, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন,  মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম,  আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইত্তেফাক/ইউবি