গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২০ 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩

প্রমিনেন্ট কনসালটেন্ট, বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য এডুকেশন এজেন্ট যাদের সাথে বিশ্বের প্রায় ১০০ টিরও বেশি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সরাসরি পার্টনারশিপ আছে , যেমন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , ফ্রান্স, মালয়েশিয়া এবং ভারত।

বিশেষভাবে প্রমিনেন্ট কনসালটেন্ট কানাডার প্রায় ৩০টি সরকারি বিশ্ববিদ্যালয়কে সরাসরি প্রতিনিধিত্ব করে থাকে এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ এর অফিসিয়াল পার্টনার অর্থাৎ প্রমিনেন্ট কনসালটেন্ট ফ্রান্স এম্বেসি ঢাকা এর অফিসিয়াল পার্টনার হিসেবে ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক পরমর্শ দিয়ে থাকে। গত ১০ বছরে প্রমিনেন্ট কনসালটেন্ট এর মাধ্যমে অনেক শিক্ষার্থী বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছে এবং দেশে এবং বিদেশে সাফল্যের সহিত প্রতিষ্ঠিত হয়েছে।  

প্রমিনেন্ট কনসালটেন্ট খুব শীঘ্র্রই সিটি ব্যাঙ্ক গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২০ আয়োজন করতে যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে। এক্সপোটির টাইটেল স্পনসর হিসেবে থাকছে সিটি ব্যাঙ্ক লিমিটেড এবং কো -স্পনসর হিসেবে থাকছে কানাডার সেনেকা কলেজ এবং ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়। ঢাকাতে  গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২০ অনুষ্ঠিত হবে ২৯শে ফেব্রুয়ারি ( শনিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনে , গুলশান সার্কেল ২ , এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ২রা মার্চ  ( সোমবার ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেল আগ্রাবাদে।

এক্সপোটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই , কালের কণ্ঠ , ঢাকা ট্রিবিউন এবং এ বি সি রেডিও। ঢাকাতে প্রধান অতিথি হিসেবে এক্সপোটির উদ্বোধন করবেন ফ্রান্স এম্বাসির সম্মানিত অ্যাম্বাসেডর এবং এছাড়াও ফ্রান্স এম্বাসির এবং সিটি ব্যাংক এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এক্সপোটিতে বিশ্বের বিভিন্ন দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা , ফ্রান্স, মালয়েশিয়া , ভারত এবং যুক্তরাজ্য থেকে প্রায় ২৫ টি স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিগণ সরাসরি উপস্থিত থাকবেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদেরকে তাদের বিভিন্ন কোর্স , কোর্স ফিস, ভর্তির যোগ্যতা, ভর্তির প্রক্রিয়া এবং স্কলারশিপ সংক্রান্ত  বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবেন।

বিশেষভাবে এই এক্সপোটির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা একই ছাদের  নিচে কানাডার প্রায় ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে তাদের কানাডাতে পড়াশোনা করার বিষয়ে পরামর্শ করতে পারবে। শুধু তাই নয় যেহেতু এখানে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো উপস্থিত  থাকবে সেহেতু শিক্ষার্থীরা তাদের আর্থিক সঙ্গতি  এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের কোর্স এবং দেশ নির্ধারণ করতে পারবে। দ্রুততার সহিত এগিয়ে যাওয়া বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন পূরণে আমাদের দেশেকে আরো এগিয়ে নিতে গ্লোবাল এডুকেশন এর কোন বিকল্প নেই, তাই এই ধরণের গ্লোবাল এডুকেশন এক্সপো এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে।

ইত্তেফাক/আরকেজি