পঞ্চগড়-২ আসন

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার শপথ বিএনপির

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২৩:০৮

পঞ্চগড়-২ আসনের বোদা ও দেবীগঞ্জ উপজেলার প্রত্যেক ভোটকেন্দ্র পাহারা দেওয়ার শপথ নিয়েছে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও তার কর্মী সমর্থকরা।

দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলায় বিএনপির এক নির্বাচনী পথসভায় বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ দেশে জনপ্রিয়তা হারিয়েছে। তারা এখন চক্রান্ত করে ভোট চুরির মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে। 

এ সময় ফরহাদ হোসেন আজাদ সকল নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার জন্য শপথ করান। সমবেশ বিএনপি সমর্থকরা হাত মুষ্টিবদ্ধ করে ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার শপথ করেন।

এ সময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকার ও সাধারণ সম্পাদক হাসমত আলী মাস্টারসহ হাজার হাজার ধানের শীষের সমর্থকরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/আরকেজি